1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ইরফানের সঙ্গে অভিনয়ে কি কারণে আগ্রহী হয়েছিলেন কারিনা ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৭৬ Time View

শুধু ইরফান খানের সঙ্গে কাজ করবো- এই ভাবনা থেকেই ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে কাজ করতে আগ্রহী হয়োছিলাম। ইরফান খানের মৃত্যুর পর এমন স্বীকারোক্তি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের। শেষবার ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে দেখা গিয়েছে ইরফান খানকে। যেটা তার জীবনেরও শেষ ছবি। ১৩ই মার্চ এই ছবি মুক্তি পেলেও করোনা সংক্রমণ শঙ্কায় সেভাবে প্রদর্শিত হয়নি প্রেক্ষাগৃহে। এ কারণে ছবিটি এক সপ্তাহ চলার পর বন্ধ রাখা হয়েছিল এর প্রদর্শন। যদিও ছবিটির মাধ্যমে বরাবরের মতো প্রসংশিত হয়েছেন তিনি। তখন ভারতীয় সিনে-প্রেমীরা ভুলেও ভাবেননি ‘আংরেজি মিডিয়াম’ হবে ইরফান খানের শেষ ছবি।

এদিকে, ‘আংরেজি মিডিয়াম’ ছবির প্রচারেও সরাসরি সেভাবে দেখা যায়নি এই অভিনেতাকে। তারপরও নানাভাবে থাকার চেষ্টা করেছিলেন ছবির প্রচারে। কখনো ভয়েস ম্যাসেজ পাঠিয়ে, কখনোবা ভিডিও বার্তা পাঠিয়ে। শুধু তাই নয়, শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির কাজ শেষ করেছিলেন ইরফান। এদিকে কারিনা কাপুর খান বলেন, যদি বলা হয় এই জেনারেশনে আমার প্রিয় অভিনেতা কে? সেটা হবে অবশ্যই ইরফান খান। তার সঙ্গে কাজ করব বলেই ‘আংরেজি মিডিয়াম’ ছবিকে বেছেছিলাম। আমি পাশে থেকে দেখতে চেয়েছি উনি কী ভাবে কাজ করেন। অসাধারণ সাবলীল এক  অভিনেতাকে দেখতে পেয়েছি। মানুষ হিসেবে ছিলেন অমায়িক। তার কাছে থেকে শিখেছি সাবলীল অভিনয় আসলে কি। তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। তার চলে যাওয়ায় যে ক্ষতি হলো তা কখনো পূরণ হবে না। খবর মানবজমিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved