1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ফখরুলের পক্ষ থেকে ১০ হাজার পরিবার পাচ্ছে সহায়তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ১১২ Time View

করোনা মহামারিতে ঠাকুরগাঁওয়ের কর্মহীন শ্রমজীবী ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার পরিবারের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হয়।

এ সময় নেতারা বলেন, বিএনপি মহাসচিব করোনার কারণে সশরীরে উপস্থিত না হতে পারলেও এই ত্রাণের মাধ্যমে এলাকার জনসাধারণের কাছে শুভেচ্ছা ও সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়েই করোনাযুদ্ধে তিনি সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

নেতাকর্মীরা দুর্যোগ সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

ত্রাণ বিতরণের সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনজু শাহ্সহ বিভিন্ন স্পটে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং উপজেলা ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved