1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ঋষি কাপুরের মৃত্যুতে ঢালিউড তারকাদের শোক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৯৫ Time View

দুই বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধের পর মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে মারা যান বর্ষীয়ান ঋষি কাপুর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুর খবরে বলিউডের মতোই ঢালিউডেও শোক জানিয়েছেন চলচ্চিত্র তারকারা।

শাকিব খান, জয়া আহসান, অনন্ত জলিল, ওমর সানী, পপি, অপূর্ব, মারিয়া নূরসহ অনেকেই তার আত্মার শান্তি কামনা করেছেন। শোক জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোও।

শাকিব খান নিজের ফ্যান পেজে লেখেন, রেস্ট ইন পিস, লিজেন্ড।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুকে তিনি লেখেন, আর একদিন আর এক হৃদয়বিদারক খবর! কিছু বলার নেই…।

ওমর সানী নিজের ফেসবুকে লেখেন, প্রতিদিন ঘুম থেকে উঠে একটি করে মৃত্যু কথা শুনতে হচ্ছে… আবার এক নক্ষত্র চলে গেল আজ… প্রতিদিন এসব শুনতে আর মানতে খুব কষ্ট হচ্ছে… পৃথিবীটা যেন মৃত্যুপুরী হয়ে যাচ্ছে… কখন কার ডাক চলে আসে, কেউ জানে না। আল্লাহ আমাদের মাফ করো।

অনন্ত জলিল নিজের ফেজবুক পেজে লেখেন, বলিউড অভিনেতা ইরফান খান মারা যাওয়ার একদিন পর, ৩০ এপ্রিল মুম্বাইয়ে ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের পরে মারা গেলেন আরেক কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর।

পপি নিজের ফেসবুকে লেখেন, আজ আরো একটি আত্মা আমাদের ছেড়ে গেছে… রিপ, ঋষি কাপুর, আমার অন্যতম প্রিয় অভিনেতা। আমি আপনার বেশিরভাগ চলচ্চিত্র পছন্দ করি এবং সেগুলোর বেশিরভাগ দেখেছি। বিদায় সুদর্শন হিরো। শ্রদ্ধা ও ভালোবাসা। এভাবেই আস্তে আস্তে আমরা সবাই চলে যাব। হয়তো কেউ আগে… হয়তো কেউ পরে।

নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, একজন কিংবদন্তির পতন। সত্যি হৃদয় বিদায়ক।

মডেল উপস্থাপিকা মারিয়া নূর তার ফেসবুকে লিখেছেন, একজন কিংবদন্তি অভিনেতা চলে গেলেন। সিনেমার মাধ্যমে বিনোদন দেয়ার জন্য ধন্যবাদ। গভীরভাবে আপনাকে মিস করবো।

ঋষি কাপুর গত বছর তিনি নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফেরেন। মৃত্যুকালে তিনি স্ত্রী নীতু কাপুর এবং দুই ছেলেমেয়ে রণবীর ও রিধিমাকে রেখে গেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved