1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

২০১১ সাল থেকে সিরিয়া যুদ্ধে ২৯ সহস্রাধিক শিশু নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ১৪১ Time View

২০১১ সাল থেকে সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত ২৯ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। বুধবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানায়, আসাদ সরকার ও ইরান সমর্থিত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ২২ হাজার ৭৫৩ জন শিশু নিহত হয়েছে। অন্তত ১৮৬ শিশু সরকারের রাসায়নিক হামলায় নিহত হয়েছে এবং ৩০৫ শিশু অপুষ্টি ও ওষুধ স্বল্পতায় মারা গেছে।

রাশিয়ার বাহিনী আসার পর তাদের হাতে ১ হাজার ৯২৮ জন, সিরিয়ার বিরোধী বাহিনীর হাতে ৯৮৪ জন, আইএসের হাতে ৯৫৬ জন, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের হাতে ৯২৪ জন ও কুর্দি সন্ত্রাসীদের হাতে ২১৪ জন শিশু মারা গেছে।

এ ছাড়া ৫ হাজার ৩৪ জন শিশু আটক রয়েছে। এদের মধ্যে আসাদ সরকারের হাতে ৩ হাজার ৬১৮ জন এবং কুর্দি সন্ত্রাসীদের হাতে ৭২২ জন।

অন্তত ৩২৬ শিশুকে আইএসের নিয়ন্ত্রণাধীন এলাকায় ধরে রাখা হয়েছে। সিরিয়াতে ২০১১ সালে আসাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামীদের বিক্ষোভে শুরু হওয়ার পর থেকে গৃহযুদ্ধ চলে আসছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী সিরিয়া যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। এ ছাড়া ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুৎ হয়েছে। খবর দৈনিক যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved