1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

দিবা-রাত্রির টেস্টে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ১০৭ Time View

ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। গোলাপি বলে ‘চোখে সর্ষে ফুল’দেখে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৬ ব্যাটসম্যান ইমরুল কায়েস, অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাদমান ইসলাম ব্যক্তিগত ২৯ রান করলেও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল, মিঠুন ও মুশফিক।

লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৩ রান। লিটন দাস ২৪ রান করে রিটায়ার হার্ট হয়েছেন। নাঈম হাসান ও আবু জায়েদ শূন্য রানে ব্যাট করছেন।

ইশান্ত শর্মার বলে খোঁচা দিয়েছিলেন মাহমুদউল্লাহ। ডান দিকে লাফিয়ে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ নেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। মাহমুদউল্লাহ ২১ বলে ৬ করে আউট হন।

এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ ও ভারত প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলছে।

 

দেখতে ইডেনে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা দুজনে ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করেছেন।

ইন্দোরে প্রথম টেস্ট হেরে ১-০-তে পিছিয়ে আছে বাংলাদেশ। ইডেনে তাই সিরিজে সমতা ফেরানোর টার্গেটেই খেলবে মুমিনুল বাহিনী। ক্রিকেট দুনিয়ার অনেক দেশ খেলে ফেললেও বাংলাদেশ-ভারত, গোলাপি বলের স্বাদ আগে নেয়নি। তাই ক্রিকেটারদের মাঝেও অনেক রোমাঞ্চ রয়েছে। গতকাল বাংলাদেশের অধিনায়ক অবশ্য বলেছেন, রোমাঞ্চ বলে ২২ গজের লড়াইয়ের দিকেই ফোকাস করছে তার দল। খবর দৈনিক ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved