1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নিলামে এবার হুমায়ুনের চশমা-তিশার শাড়ি-জেমসের সংগ্রহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ১১১ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন শ্রেণী ও কর্মহীন মানুষের।

তাদের সরকারিভাবে সহযোগিতা করা ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে এগিয়ে এসেছেন। করোনা মোকাবিলায় এরইমধ্যে অসহায়দের নানাভাবে সাহায্য করেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

এবার করোনাভাইরাসে দুর্যোগে সবার পাশে দাঁড়াতে এ নিলামে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা শিল্পী। সোমবার (২৭ এপ্রিল) একই কায়দায় দরদাম চলছে সংগীতশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবাম ‌‌‘কথোপকথন’-এর মাস্টার ক্যাসেট ও লিরিক।

এরপর নিলামে উঠতে যাচ্ছে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত শেষ চশমা, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিশেষ শাড়ি, চিরকুটের সুমির নথ, ব্যান্ডের বাদ্যযন্ত্র। এমনকি ভক্তরা কেনার সুযোগ পাবেন নগর বাউল জেমসের প্রিয় কিছু সংগ্রহও।

ব্যতিক্রমী এ আয়োজনটি করছে ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেজ। দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস মূলত এতে নিলামে তোলা হচ্ছে।

আয়োজকরা জানান- এই তালিকায় আছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, অভিনেতা আসাদুজ্জামান নূর, আলী যাকের, মোশাররফ করিম, চিত্রনায়ক অনন্ত জলিল, আরিফিন শুভ, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, মাইলস ব্যান্ড, মাকসুদুল হক, ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, লিটন দাসসহ অনেকে।

নিলামের পুরো অর্থটাই যাচ্ছে করোনায় বেকার ও দুস্থ মানুষদের জন্য। ভিন্ন রকমের এ উদ্যোগটি পরিকল্পনা করেন আলোকচিত্রী প্রীত রেজা। এতে আরো যুক্ত হন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ আর হোসেন ও চিশতী ইকবাল।

জানা যায়, অভিনেতা ফরীদির ব্যবহৃত শেষ চশমা, মাশরাফীর ১৬ বছরের ক্যারিয়ারের কোনো এক সামগ্রী, এশিয়া প্যাসিফিক পুরস্কার অনুষ্ঠানে তিশার পরা প্রিয় শাড়ি, তাসকিনের শ্রীলংকার বিপক্ষে হ্যাট্রিক করা বল, চিরকুট ব্যান্ডের গায়িকা সুমির নথ, গিটারিস্ট ইমনের গিটার ও ড্রামার পাভেলের ড্রামস কিট, লিটন দাসের এশিয়া কাপে ১১৭ বলে ১২১ করা সেই ব্যাট, সৌম্য সরকারের প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাট, তাসকিনের হ্যাট্রিক করা বল, সাইফ উদ্দিনের প্রিয় বল, এনামুল হক বিজয়ের সেঞ্চুরি করা ব্যাট এবং কিংবদন্তি ফুটবলার মোমেন মুন্নার ১৯৮৯ সালের প্রেসিডেন্ট গোল্ডকাপের চ্যাম্পিয়ন জার্সির মতো দুর্লভ সব বস্তু নিলামে উঠবে।

এছাড়াও এই আয়োজনে থাকছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী একটি ছবিতে অভিনয়ের সুযোগ, বাকের ভাইয়ের সঙ্গে ‘হাওয়ামে উড়তা যায়ে’ গান শুনতে শুনতে চায়ের দোকানে আড্ডা, মাইলস ব্যান্ডের সদস্যদের সঙ্গে ছবি তোলা, মোশাররফ করিমকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার মতো নিলামও।

এর আগে করোনা দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে গত ২২ এপ্রিল নিলামে তোলা হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট। ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত প্রিয় ব্যাট বিক্রি করেন ২০ লাখ টাকায়। ভিত্তি মূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা।

এই অর্থের পুরোটাই যায় সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সহায়তা করা হয়েছে করোনাভাইরাসের এই দুর্যোগের সময় অসহায় মানুষদের। নিলামে সাকিবের ব্যাটটি ক্রয় কররেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি। তার নাম রাজ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved