1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

অ্যালবাম বিক্রির টাকায় ৩ হাজার মানুষকে একমাস খাওয়াবেন তাহসান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৭৫ Time View

সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‌‘কথোপকথন’র মাস্টার ডেট কপি বিক্রি হলো ৭ লাখ ৫০ হাজার টাকা। করোনারভাইরাসের কারণে দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য সোমবার ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ নিলামে ওঠে অ্যালবাম ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠা।

জানা গেছে, আমিন হাসান নামের একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। নিলামের এই টাকা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়ানো হবে।

বিষয়টি নিয়ে তাহসান বলেন, অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি একটিই। সঙ্গে ছিল ১৬ বছর ধরে যত্নে রাখা ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠা। নিঃসন্দেহে আমার জন্য এটি অনেক আবেগের বিষয়। মানুষের পাশে দাঁড়াতেই এগুলো উৎসর্গ করলাম।

অন্যদিকে, আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত।

‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটিতে তাহসানের গানের বন্ধু ব্ল্যাক ব্যান্ডের টনি ও জন লাইভে হাজির হয়েছিলেন। তিন বন্ধুর অনলাইন আড্ডায় ভক্তরা মন্তব্য জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে তাহসানের উদ্যোগের প্রশংসা করেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved