নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান অয়ন ওসমানের ৩১তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকালে সিদ্ধিরগঞ্জেরপুলস্থ এমএস টাওয়ারে কেক কেটে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাসিম মাহমুদ তপনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ জন্মদিন পালন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও শ্রাবণ শাহরিয়ার স্বজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ইসলাম লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহমান, মোঃ সাইফুল ইসলাম, ইসতিয়াক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, দ্বীন ইসলাম, আল আমিন, গণশিক্ষা বিষয়ক উপ সম্পাদক মোঃ হায়দার খান, সদস্য আবু সাইদ, নারায়ণগঞ্জ মহানগর ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ হাসান অর্নব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজির আহমেদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর কাদির প্রধান, আবির ঢালী, হৃদয়, অভি প্রধান, ইমন, জাহিদ, জিহাদ, আসিফ, শামীম, রাকিব, বিল্লাল হোসেন, রানা, আবিদ, মিনহাজ, নাঈম, শাওন, ফরিদ ও আদিয়াত হোসেন প্রমূখ।
কেক কাটার আগে অয়ন ওসমানের দীর্ঘয়ু ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সরাসরি রাজনৈতিক কোনো পদ-পদবী না থাকলেও মানুষের সেবা ও পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে ইতোমধ্যেই আলোচনাতে এসেছেন তিনি অয়ন ওসমান। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।