ত্বকের ফাটা দাগের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বিশেষ করে ওজন বেড়ে গেলে কিংবা গর্ভাবস্থায় ত্বকে ফাটা দাগ দেখা যায়। দেহে সাদা সাদা প্রসারিত দাগকে সাধারণত ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক বলে।
অনেকেই এর হাত থেকে রক্ষা পেতে নানা রকম ক্রিম ব্যবহার করে থাকেন। তবে এতে সবসময় কাজ হয় না। এক্ষেত্রে কিছু ঘরোয়া উপাদান রয়েছে, যেগুলো এই দাগ কমাতে কাজ করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন দাগ কমানোর ঘরোয়া দুটি উপায় জানিয়েছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
নারকেল তেল
ত্বকের ক্ষতির কারণে এই দাগ হয়। নারকেল তেল এই সমস্যা কমাতে অনেকটাই সাহায্য করে। গবেষণায় বলা হয়, নারকেল তেল ত্বকের ক্ষত নিরাময়ে উপকারী। এক্ষেত্রে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। তবে নারকেল তেলে অ্যালার্জি হলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
চিনি
স্ট্রেচ মার্ক কমাতে চিনি একটি চমৎকার উপাদান। এটি ত্বকের মৃতকোষ কমাতে কাজ করে। চার ভাগের এক ভাগ নারকেল তেল বা কাঠবাদামের তেলের মধ্যে এক কাপ চিনি মেশান। এর মধ্যে সামান্য লেবুর রস মেশান। এবার দাগের অংশে মিশ্রণটি মাখুন। গোসলের আগে কয়েকবার এই মিশ্রণ মাখতে পারেন। প্রতিবার ৮ থেকে ১০ মিনিট এটি মাখুন। তারপর ধুয়ে ফেলুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।