1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বল টেম্পারিংকে বৈধতা দেওয়ার প্রস্তাব !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১০৬ Time View

ক্রিকেটে গত কয়দিনে ডালপালা মেলেছে একটি-ই গুঞ্জন। সেটি হলো গত বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহীদের সভায় নাকি বল টেম্পারিংকে বৈধতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে সম্প্রতি এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে খুব। ভাইরাসের সংক্রমণ আশঙ্কাতে বলের উজ্জ্বলতা রক্ষায় থুতু বা লালা ব্যবহার নিয়ে ভয় কাজ করছে অনেকের। আইসিসিও নাকি এ বিষয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছে। তাই বলা হচ্ছে, হয়তো ক্রিকেটের প্রাচীন একটি কৌশল বাতিল-ই হতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটে ব্যাট-বলের ভারসাম্য রক্ষায় এটি খুবই প্রয়োজন!

তাই এর সঙ্গে আরও একটি গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে, সেটি হলো বলের উজ্জ্বলতা রক্ষায় বল টেম্পারিংকে বৈধতা প্রদান। তাই বাহ্যিক পদার্থ যেমন- ভ্যাসলিন, শিরিষ কাগজ অথবা বোতলের কর্ক ব্যবহার করার অনুমতি দিতে পারে আইসিসি।

দ্য টাইমস অব ইন্ডিয়া বলছে, এসব কিছু এখনও জল্পনা-কল্পনার পর্যায়েই রয়েছে। আইসিসি আনুষ্ঠানিকভাবে এখনও কোনও কিছু আলোচনা করেনি। এক মুখপাত্র বলেছেন, ‘এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রস্তাবনা বা আলোচনাই হয়নি। তবে একটা ধারণা রেখেছে যে, ভবিষ্যতে আমরা ক্রিকেটটা কীভাবে নিরাপদে খেলতে পারি, সেটি নির্ধারণে আইসিসির মেডিক্যাল কমিটি এক সময় হয়তো কাজ করবে।’

এমন কিছু হলে প্রথমেই বিষয়টি নিয়ে আলোচনা করবে আইসিসির ক্রিকেট কমিটি ও আইসিসির মেডিক্যাল কমিটি। বৃহস্পতিবারের সভায় এই কমিটি প্রধান ডা. পিটার হারকোর্ট শুধু বর্তমান মেডিক্যাল পরিস্থিতি নিয়েই সাধারণ চিত্রটা তুলে ধরেছেন।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved