1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বাবার আসনে নির্বাচিত হয়ে শপথ নিলেন সাদ এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ২০২ Time View
এরশাদপুত্র সাদ ও মা রওশন এরশাদ। ছবি: ইন্টারনেট।

জাতীয় পার্টির(জাপা) প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ শপথগ্রহণ করছেন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে সাদ এরশাদকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় শপথ অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে গত শনিবার উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্টপতি এরশাদ ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতিকে নির্বাচন করে বিজয়ী হন।

নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

নির্বাচন কমিশন বুধবার (৯ অক্টোবর) এ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।

সূত্র: দৈনিক যুগান্তর(অনলাইন)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved