ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইরফান খানের মা সাইদা বেগম মারা গেছেন।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে ভারতের জয়পুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সাইদা বেগম। ২৫ এপ্রিল সন্ধ্যায় তাকে দাফন করা হয়েছে। কিন্তু ভারতে লকডাউনের কারণে মায়ের দাফনে যেতে পারেননি ইফরান খান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।