1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ঘরে বসে চুলের যত্নে হেয়ার প্যাক বানিয়ে দেখালেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৯৩ Time View

ঝলমলে চুল কার না কাম্য। তবে পারিপার্শ্বিক অবস্থা কিংবা খাদ্যাভ্যাসের কারণে প্রতিনিয়ত আমাদের চুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুল পরা, আগা ফাটা, রুক্ষ হয়ে যাওয়া, খুশকির আক্রমণ ইত্যাদি সমস্যায় ভুগতে হচ্ছে।

তবে করোনার আতঙ্কে ঘরবন্দী অবস্থায় অলস সময় না কাটিয়ে নিতে পারেন নিজের চুলের যত্ন। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে আছেন লস অ্যাঞ্জেলসে। ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে তিনি শেয়ার করেছেন তার রূপচর্চার বিভিন্ন টিপস। চুল ঝলমলে করতে একটি হেয়ার প্যাক বানিয়ে দেখিয়েছেন নিজেই।

একটি ডিম ফেটিয়ে ১ চা চামচ মধু ও টক দই মিশিয়েছেন। এই হেয়ার প্যাকটি আধা ঘণ্টা চুলে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রিয়াঙ্কা জানান, এই হেয়ার প্যাকটির ব্যবহার শিখেছেন মায়ের কাছ থেকে। মা আবার শিখেছেন তার মায়ের কাছ থেকে।

ডিমে রয়েছে প্রোটিন, ফলেট, ভিটামিন ও বায়োটিন। এসব উপাদান চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে ত্বক পরিষ্কার রাখে। মধুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুলে ভেঙে যাওয়া রোধ করে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved