1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

লকডাউনে যেভাবে সময় কাটাচ্ছেন বলিউড তারকারা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ১৮১ Time View

করোনাভাইরাসের কারণে এখন গৃহবন্দী সবাই। কিন্তু এ সময়েও কিছু না কিছু করে ঠিকই সময় পার করে যাচ্ছেন বলিউডের তারকারা। কেউ হয়তোবা রান্না করে, আবার কেউ জনসচেনতামূলক ভিডিও বানিয়ে। আবার এর মাঝেই কেউ আছেন গান গেয়ে সময় পার করছেন। তবে যে যাই করুক না কেন সবাই সুস্থ এক পৃথিবীর অপেক্ষায় দিন পার করছেন। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডের অনেক তারকারই বাগানের শখ রয়েছে। লকডাউনের অবসরে তাই বাগানেই অনেকখানি সময় কাটাতে পছন্দ করছেন তারা। কেউ হাত লাগিয়েছেন কিচেন গার্ডেনে, আবার কেউ নিছকই ব্যালকনির সৌন্দর্য বাড়াতে মন দিয়েছেন গাছ লাগানোয়। যেমন ভূমি পেডনেকর। মায়ের থেকে হাইড্রোপনিক্স ফার্মিং শিখে বাড়িতেই আনাজপাতি ফলাচ্ছেন তিনি। রাসায়নিকের ব্যবহার না হওয়ায় এই ধরনের ফলন মাটির পক্ষেও উপকারী। এ ছাড়া ভূমির ব্যালকনিও বাহারি গাছে সাজানো। তার পরিচর্যার ভিডিও মাঝে মাঝেই দেখা যাচ্ছে নায়িকার ইনস্টাগ্রামে।

মাধুরী দীক্ষিতও বাড়িতেই বেদানা, ডুমুর ফলাচ্ছেন পরিবারের জন্য। অনলাইন কত্থক ক্লাসের পাশাপাশি বেকিং, গার্ডেনিং করে লকডাউনের দিনগুলি কাটছে মাধুরীর।

শিল্পা শেট্টি বরাবরই স্বাস্থ্য সচেতন। তাই যোগাভ্যাসের পাশাপাশি অর্গ্যানিক খাওয়াদাওয়ার পরামর্শও দিয়ে থাকেন তিনি। ছেলেকে নিয়ে নিজের কিচেন গার্ডেন থেকে বেগুন আর মরিচ তোলার ভিডিও পোস্ট করেছিলেন তিনি কয়েকদিন আগেই। সেদিন লাঞ্চে ছিল বেগুন ভর্তা! শিল্পা জানান, লকডাউনের আগেই তিনি বীজ বপন করেছিলেন, যার ফসল এখন পাচ্ছেন।

এ ছাড়া বাগানও নিজের হাতেই পরিষ্কার করছেন শিল্পা। ইনস্টা-পোস্টে অভিনেত্রী বলেছিলেন, নিজের হাতে এ সব কাজ করায় তিনি তার মূল্যও আরো বেশি করে বুঝতে পেরেছেন।

একই বক্তব্য জুহি চাওলার পোস্টেও ধরা দিয়েছে। তিনি অবশ্য প্রথম বার বাগান করায় নিজের ফলানো আনাজপাতি প্রাণে ধরে তুলতে পারবেন না বলেই জানিয়েছেন! ফলন হওয়ার পর ওগুলো কেটে খেতে পারব? মনে হয় না। খেতে চাইবও না হয়তো, কারণ এই অভিজ্ঞতা আমাকে জিনিসপত্রের মূল্য বুঝতে শেখাল, বলেছেন জুহি।

নিজের হোম গার্ডেনে ধনে, মেথি, টমেটো ফলাচ্ছেন জুহি। বাজার থেকে কিনে আনার পরিবর্তে বাড়িতে ফলানো আনাজপাতি তার বেশি কাছের। মুম্বাইয়ের বাইরেও একটি ফার্ম রয়েছে জুহির। আর তার বাড়ির বাগানটি যিনি সামলান, তিনি লকডাউনে বাড়ি চলে যাওয়ায় এখন নিজেই মাঠে নেমে পড়েছেন।

গাছ ভালবাসেন মৌনী রায়ও। লকডাউনে বোনের বাড়ি দুবাইকে রয়েছেন তিনি। সেখানেও গাছের পরিচর্যায় মেতে রয়েছেন। মুম্বাইয়ে থাকলে বাড়ির কিচেন গার্ডেনেও মাঝে মাঝেই হাত লাগান।

গাছ লাগাতে শিখছে ছোট্ট তৈমুরও। লকডাউনের শুরুর দিকে সাইফ আলি খানের হাত ধরে বারান্দায় বসে তৈমুরের টবে ফুলগাছ লাগানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কারিনা। গাছপালা যে অবসরের বন্ধু হয়ে উঠতে পারে, তার পাঠ ছোট থেকেই পাচ্ছে তৈমুর। গত শনিবারও একটি নতুন ছবি দেখা গিয়েছে তাদের। এই উপায়ে লকডাউনে একটু হলেও মন ভাল রাখছেন তারকারা।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved