1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

জয়ার কথায় কেঁদে ফেললেন ঐশ্বরিয়া, ভাইরাল ভিডিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৮৬ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। যিনি বিয়ের পরে ঐশ্বর্যা রাই বচ্চন হিসেবে পরিচিত। সমগ্র কর্মজীবনে রাই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও বেশি হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সিনেমার পর্দায় চরিত্রের খাতিরে তাকে অনেকবারই কাঁদতে দেখা গেছে। এবার শাশুড়ি জয়া বচ্চনের কথায় বাস্তবেই নায়িকা কাঁদলেন তাও আবার একেবারে ভরা মজলিসে।

সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন অর্থাৎ ঐশ্বরিয়ার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কেমন, তা নিয়ে বহু গুঞ্জন রয়েছে বলিউড পাড়ায়। বিষয়টি নিয়ে কেউ কখনো প্রকাশ্যে মন্তব্য না করলেও সম্প্রতি ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া ও জয়ার একটি ভিডিও। সেখানেই কাঁদতে দেখা যায় নায়িকাকে।

তবে এ কান্না সুখের, কষ্টের নয়। ঘটনা হচ্ছে, সম্প্রতি ছেলে অভিষেক বচ্চন ও বউমা ঐশ্বরিয়াকে নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন।

ওই অনুষ্ঠানে বউমা ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করেন জয়া। এরপর মঞ্চে উঠে নিজের আবেগ সামলাতে পারেননি নায়িকা। কেঁদে ফেলেন সবার সামনেই। অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উদ্দেশ্য জয়া বলেন, তিনি এমন একজন বউমা পরিবারে পেয়েছেন, যার হাসিতে সবার মন জুড়িয়ে যায়।

শুধু তাই নয়, ঐশ্বরিয়া যেমন সবার খেয়াল রাখেন, তেমনি সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সঠিক পদক্ষেপ নেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

ঐশ্বরিয়ার সেই ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved