লকডাউনের কারণে বন্ধ শুটিং। কাজ বন্ধের কারণে সমস্যায় পড়েছেন দৈনিক রোজগেরে শ্রমিকরা। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কয়েক হাজার দৈনিক শ্রমিকের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন শাহরুখ, সালমান, অক্ষয়, হৃত্বিকরা। এবার সেই তালিকায় যুক্ত হল কঙ্গনা রানাউতের নাম।
লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছে থালাইভার শুটিং। ফলে সংশ্লিষ্ট সিনেমার সঙ্গে যুক্ত দৈনিক রোজগেরে শ্রমিকদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন কঙ্গনা। থলাইভার সঙ্গে যুক্ত শ্রমিকদের সাহায্যের জন্য ১০ লাখ টাকা অনুদান দেন বলিউড কুইন।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষের অনুদান দেন কঙ্গনা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।