গত বছরের ২৮ মার্চ ‘খোকা’ শিরোনামের একটি গান গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটির কথাগুলো লিখেছেন নুহাস হুমায়ূন ও প্রিতম হাসান। এ গানটির সুর ও সংগীতায়োজন করার পাশাপাশি গানটি গেয়েছেন প্রিতম হাসান নিজেই। এই গানটি এরই মধ্যে কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে।
‘খোকা’ গানটিতে চমক হিসেবে দেখা গেছে কিংবদন্তি পপ তারকা ফেরদৌস ওয়াহিদকে। এই গানের ভিডিওতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। গানটির পরিকল্পনা এবং ভিডিও নির্মাণ করেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন।
গানটির ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ ও প্রীতমের সঙ্গে মডেল হয়েছেন সাফা কবির। এছাড়াও একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন ড. এজাজ। পুরো প্রোজেক্টটির পৃষ্ঠপোষকতায় রয়েছে টেকনো মোবাইল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
‘খোকা’ শিরোনামের গানটি দেখতে এখানে ক্লিক করুন-