1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রয়েছে শাহরুখের!

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭৮ Time View

লকডাউন চলছে। তাতে কী! ভক্তদের থেকে তিনি দূরে থাকতে একেবারেই রাজি নন! বলিউডের বাদশা সোমবার থেকে টুইটারে ‘হ্যাশট্যাগ আস্ক এসআরকে’ সেশন শুরু করেছেন। করোনায় অনুদান দেয়া নিয়ে বিতর্ক থেকে শুরু করে পরের ছবি কী বা আইপিএল পিছিয়ে যাওয়ায় কতটা নিরাশ, ভক্তদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ খান।

প্রশ্নোত্তর পর্বের শুরুতেই এক ভক্ত জানতে চান, লকডাউনে কীভাবে সময় কাটছে তার? উত্তরে শাহরুখের রসবোধই প্রকাশ পেয়েছে। তিনি লিখেছেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে আমার অবদান রয়েছে। তবে আমার তিন সন্তান থাকাটা নিঃসন্দেহে সুখের অভিজ্ঞতা। ওদের সঙ্গেই সময় কেটে যাচ্ছে। আইপিএল হচ্ছে না বলে তার মন খারাপ। তবে পরিস্থিতির সঙ্গে সকলকে মানিয়ে নেয়ার পরামর্শই দিয়েছেন কিং খান।

এই প্রশ্নোত্তর পর্বে সবচেয়ে বেশি আলোচনার ঝড় বয়েছে, শাহরুখের পরের ছবি প্রসঙ্গে। এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, মার্টিন স্করসেসি না কি ক্রিস্টোফার নোলান, কোন পরিচালকের সঙ্গে তিনি কাজ করতে চান? শাহরুখ লিখেছেন, দু’জন পরিচালকই অসাধারণ। তবে রাজুকে (রাজকুমার হিরানি) বেশি আপন বলে মনে হয়, তাই না?

শাহরুখের এই উত্তরের পরই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমনিতেই শোনা যাচ্ছিল, রাজকুমার হিরানির পরের ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে। কিং খানের জবাবে এই জল্পনা আরো জোরালো হয়েছে। এরই সঙ্গে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি কত টাকা অনুদান দিয়েছেন, সেই নিয়েও প্রশ্ন ওঠে। খুব বুদ্ধি করে এর উত্তর দেন বাদশা, আমি কোষাধ্যক্ষ নাকি? খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved