1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

পাক কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের রেকর্ড ভেঙে দিলেন ফাওয়াদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১১৯ Time View

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ফাওয়াদ আলম। পাকিস্তান জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া ফাওয়াদ আলম ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন।

পাকিস্তানের হয়ে ফাস্ট ক্লাস ক্রিকেটে ১৬২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১১ হাজার ৮৩০ রান করেছেন ফাওয়াদ আলম। এর আগে পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলে ১১ হাজার ২১৩ রান করেন কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ার।

এ ছাড়া প্রথম শ্রেণির ১৫১ ম্যাচ খেলে ১০ হাজার ৭৭২ রান করেন ইমরান ফরহাত। ১৬৭ ম্যাচ খেলে ১০ হাজার ৩৮৪ রান করেন ফয়সাল ইকবাল।

শুধু রান করাই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর দিক থেকেও শীর্ষে ফাওয়াদ আলম। তিনি ফাস্ট ক্লাস ক্রিকেটে ১৬২ ম্যাচে ৩২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি সেঞ্চুরি করেন ইমরান ফরহাত। ২৬টি সেঞ্চুরি করেন সাঈদ আনোয়ার।

প্রসঙ্গত, সাঈদ আনোয়ার পাকিস্তানের হয়ে ১৯৯০ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৫৫টি টেস্ট ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরির সাহায্যে ৪ হাজার ৫২ রান করেন। আর ২৪৭টি ওয়ানডে ম্যাচ খেলে রেকর্ড ২০টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৮২৪ রান করেন।

অন্যদিকে ২০০৯ থেকে সবশেষ ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট আর ৩৮টি ওয়ানডে ম্যাচ খেলে ১ হাজার ২১৬ রান করেন ফাওয়াদ আলম। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved