1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সিংক ও বেসিন পরিষ্কার করতে টুথপেস্টের ম্যাজিক!

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৮৯ Time View

নিশ্চয়ই জানেন, দাঁতের সুরক্ষায় টুথপেস্ট দারুণ উপকারী। তবে শুধু দাঁত পরিষ্কার করাই নয়, দৈনন্দিন বিভিন্ন কাজেও টুথপেস্ট জাদুর মতো কাজ করে।

বিশেষ করে বিভিন্ন জায়গার দাগ দূর করতে এটি বেশ কার্যকরী। তাছাড়া সাধারণ টুথপেস্ট দিয়েই সিংক ও বেসিন পরিষ্কার সহ অনেক সমস্যার সমাধান করে ফেলা যায় নিমেষেই। তবে এর জন্য জানতে হবে টুথপেস্টের ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

হ্যান্ড স্যানিটাইজারের বিকল্প

আসে পাশে হাত পরিষ্কারের কিছু খুঁজে পাচ্ছেন না? টুথপেস্ট হাতে ভালো করে লাগিয়ে নিন এবং হাত ম্যাসেজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দারুণ কাজে দেবে।

সিংক ও বেসিন পরিষ্কার করতে

বাথরুমের বেসিন এবং রান্নাঘরের সিংক অনেক ব্যবহারের ফলে বিশ্রী দাগ পড়ে যায়। এই সমস্যা সমাধানে সাহায্য করবে টুথপেস্ট। ভালো করে একটি কাপড় দিয়ে টুথপেস্ট ঘষে নিন। দাগ উঠে যাবে।

দেয়ালের দাগ তুলতে

বাচ্চারা দেয়ালে রংপেন্সিল দিয়ে আঁকিবুঁকি করবেই। তা নিয়ে চিন্তার কিছু নেই। বাচ্চাদের স্বভাব। টুথপেস্ট খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারে। টুথপেস্ট দাগের উপরে লাগিয়ে একটি ভেজা কাপড় ঘষে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্যস, দাগ গায়েব।

কাঠের জিনিস থেকে দাগ তুলতে

চা বা কফি কাঠের টেবিলে দাগ ফেলে দেয়। যা সহজে তোলা সম্ভব হয় না। এক্ষেত্রে আঙুলে টুথপেস্ট নিয়ে ভালো করে দাগের উপর ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। সমস্যা সমাধান হয়ে যাবে।

কার্পেট ও কাপড়ের দাগ তুলতে

কাপড়ের দাগ তুলতেও টুথপেস্টের জুড়ি নেই। সেই সঙ্গে কার্পেটের দীর্ঘদিনের কালচে দাগও তুলতে পারে টুথপেস্ট। প্রথমে দাগের উপরে পানি আর পেস্ট দিয়ে ঘষে নিন। তারপর ব্রাশ দিয়ে ঘষুন, দেখবেন দাগ উঠে গেছে।

রূপার জিনিস পলিশ করতে

রূপার তৈরি কোনো জিনিস পলিশ করতে টুথপেস্টের জুড়ি নেই। টুথপেস্ট ভালো করে রূপার জিনিসে ঘষে নিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে ফেলুন। দেখবেন নতুনের মতো চকচকে হয়ে উঠেছে।

পোকামাকড়ের কামড়ের চুলকানি ও ফোলাভাব রোধে

পোকামাকড়ের কামড়ে অনেকের অ্যালার্জি হয়ে থাকে এবং প্রচণ্ড চুলকানি হয় ও ফুলে উঠে। পোকামাকড়ের কামড়ে টুথপেস্ট লাগিয়ে নিন। জ্বলুনি এবং ফোলা কমে যাবে।

চশমা ও সানগ্লাসের ঝাপসা হয়ে যাওয়া কাটাতে

চশমা ও সানগ্লাস ব্যবহারের ফলে সহজেই গ্লাস ঝাপসা হয়ে আসে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হালকা করে টুথপেস্ট ঘষে নিন গ্লাসে। এরপর ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ঝাপসা ভাব অনেকটাই কেটে যাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved