1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ওয়ার্নারের ঘরে ‘শিলা কি জাওয়ানি’!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৮২ Time View

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত ‘শিলা কি জাওয়ানি’ গানটি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ঘরে বেশ হিট! তাও আবার এই হোম কোয়ারেন্টিন সময়ে।

অস্ট্রেলিয়ান এই ওপেনার শনিবার (১৮ এপ্রিল) একটি টিকটক ভিডিও শেয়ার করে সেই বার্তাই যেন দিলেন ইনস্টাগ্রামে। এতে দেখা যাচ্ছে, মেয়েকে নিয়ে ‘তিস মার খান’ (২০১০) ছবির এই গানের তালে মনের আনন্দে নাচছেন দুজনে।

ইনস্টাগ্রাম পোস্টে ওয়ার্নার ক্যাপশন দিয়েছেন, ‘দয়া করে কেউ আমাদের সহযোগিতা করুন!’ ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১৩ লাখ বার। ভক্তরা বাবা-মেয়েকে প্রশংসায় ভাসিয়েছে।

একজনের মন্তব্য, ‘ক্যাটরিনার চেয়েও আপনারা ভালো নেচেছেন!’ অন্য একজন বলেন, ‘আরও অনুশীলন প্রয়োজন ভাই।’ আরেকজন লিখেছেন, ‘নাচটি ঠিকঠাক পারলে ভারতের সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে যেতে পারেন!’

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সব ধরনের খেলা বন্ধ থাকায় ক্রিকেটাররা পরিবারের সঙ্গে সময় উপভোগ করছেন। একইসঙ্গে বিভিন্নভাবে সক্রিয় ও আনন্দে থাকার চেষ্টা করছেন তারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি যেমন স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে নানা খুনসুটিতে মেতে থাকেন সারাক্ষণ।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved