1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শরীরের বিভিন্ন জায়গার ওজন কমানোর সেরা দাওয়াই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৬৫ Time View
এই নিয়মেই কমতে থাকবে পেটের মেদ। ছবি: শাটারস্টক।

প্রতিদিনই নিয়ম করে শারীরিক কসরত করছেন। আবার খুব মনোযোগ দিয়ে অনুসরণ করছেন ডায়েট চার্ট। তারপরও কমছে না ওজন। শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমে ওজন ধরে রেখেছে। শরীরের একেক অংশের চর্বি কমাতে প্রয়োজন ভিন্ন খাবার এবং ব্যায়াম। 

এছাড়াও ডায়েটেশিয়ানদের মতে, কিছু পানীয় আপনার শরীরের বিভিন্ন জায়গার চর্বি কটিয়ে ওজন নিয়ন্ত্রণে আনবে। এই পানীয় আপনি ঘরেই তৈরি করতে পারবেন। জেনে নিন সেগুলো-

পেটের চর্বি কাটাতে লেবু পানি 

আদিকাল থেকেই ওজন কমাতে লেবু পানি একটি পরীক্ষিত এবং প্রমাণিত পানীয়। এটি খেতে যেমন মজাদার তেমনি শরীরের বিপাককে বাড়িয়ে তোলে। পেটের চর্বি কমাতে প্রতিদিন সকালে লেবু পানি খেতে পারেন। আগের রাতে ২ চা চামচ জিরা পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এই পানির সঙ্গে লেবু মিশিয়ে পান করুন।

বাহুর মেদ ঝরাবে জাম্বুরার রস 

নিয়মিত ব্যায়ামের পাশাপাশি বাহুর চর্বি কাটাতে খেতে পারেন জাম্বুরার রস। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, যারা খাবারের আগে আধা কাপ জাম্বুরার রস পান করেন, তাদের ওজন কমার প্রবণতা যারা পানি পান করেন তাদের চেয়ে অনেক বেশি। আপনার বাহুর মেদ থেকে মুক্তি পেতে ডায়েটে জাম্বুরার রস রাখুন। আঙ্গুরের রসও এক্ষেত্রে খুবই উপকারী।

মুখের চর্বি কাটাবে তরমুজের রস

অনেকেরই চিবুকের নিচে বা গালে চর্বি জমতে দেখা যায়। যা দেখতে একদমই ভালো লাগে না। আপনার ডাবল চিবুক থেকে মুক্তি পেতে খেতে পারেন তরমুজের রস। একটি গ্রাইন্ডারে কিছু তরমুজ টুকরো নিয়ে রস করে নিন। এবার এটি পান করুন। আপনি চাইলে এতে বাদাম মিশিয়ে নিতে পারেন। তরমুজের রস শরীরে উপস্থিত টক্সিনগুলো বের করে দিতে সহায়তা করে। সেইসঙ্গে আপনার মুখের ফ্যাট কমিয়ে মুখের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে।

পেটের চর্বি কমাতে কালো চা

কালো চা হলো আরেকটি আশ্চর্য পানীয়। যদি আপনি শরীরের নিম্ন অংশে জমে থাকা চর্বি থেকে মুক্তি পেতে চান। তবে দিনে অন্তত একবার এই চা পান করুন। দুই হাজার ৭৩৪ জন নারীকে নিয়ে করা এক সমীক্ষায় দেখা গেছে, কালো চা পানে নারীদের অন্যান্যদের তুলনায় শরীরের মেদ এবং পেটের চর্বি কমার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কম ছিল।

এছাড়াও ওজন কমাতে পুষ্টিকর খাবার খান। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ভাজাপোড়া, কোমল পানীয় এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম এবং ঘুম ঠিক রাখুন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved