1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ঘরে বসে মাঠকে মিস করছেন বিরাট, খুনসুটি করে সময় পার অনুষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ১৩০ Time View
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

লকডাউনে কোথাও দাম্পত্য কলহের খবর সামনে আসছে, কেউ কেউ আবার পরস্পরের সঙ্গ উপভোগ করছেন। তবে ঘরে বসে যে সবাই বোর হচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেলিব্রিটিদের মধ্যে যারা দিন রাত কাজের জগতে ব্যস্ত থাকতেন তারাও যেন সময় কাটানোর উপায় খুঁজে বেড়াচ্ছেন, যেমন বিরাট কোহালি ও অনুষ্ক শর্মা। 

বিরাটের ২২ গজ থেকে দূরে থাকার দুঃখ ভুলিয়ে দেয়ার চেষ্টা করছেন বলিউডের এই অভিনেত্রী। তবে সে চেষ্টার মধ্যেও যেন আবার ‘চিমটি কাটা’ লুকিয়ে আছে। যা দেখে তাদের ফ্যানরা মজা পাচ্ছেন। ভিডিওটি অনুষ্কা নিজেই শুক্রবার পোস্ট করেছেন।

অনুষ্কার ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্কা বিরাটকে হিন্দিতে এক অদ্ভুত সুরে বলছেন। এই কোহালি, কোহালি, কী করছিস? চার মার না, চার। আর অনুষ্কার এই সুরে ডাকাডাকিতে প্রথমে কোনো প্রতিক্রিয়া দেননি কোহালি। পরে আরো অদ্ভুত দৃষ্টিতে অনুষ্কার দিকে তাকান, ভাব খানা এমন- কী যে করো না!

অনুষ্কা নিজেই অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, কেন তিনি এভাবে কোহালিকে ডেকেছেন। পোস্টে লিখেছেন, কোহালি হয়তো খেলার মাঠকে খুব মিস করছে, বিশেষ করে তার সেই ফ্যানদের, যারা এভাবে ডাকেন তাকে।

বিরুষ্কার এই ঘরবন্দি থাকার ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ঘণ্টা চারেকের মধ্যেই সেটি ৫২ লাখের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে আয়ুষ্মান খুরানা, দিয়া মির্জা, জারিন খান, নীনা গুপ্তার মতো সেলিব্রিটিদের ভেরিফায়েড হ্যান্ডল থেকেও কমেন্ট পড়তে শুরু করেছে।

আনুষ্কা শর্মার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved