চেন্নাই এক্সপ্রেস! শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত একটি মজার ছবি। রোহিত শেঠি পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে।
চেন্নাই এক্সপ্রেস ছবিতে দীপিকা ও শাহরুখের জুটি মন কেড়েছিল দর্শকের। চুটিয়ে অভিনয় করেছিলেন তারা। শাহরুখ ও দীপিকার জুটির সব ছবিই মানুষের মন জয় করেছে বার বার।
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শুটিং সেটে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের নতুন করে ভাইরাল হওয়া ছবিটি
ছবি মুক্তির প্রায় সাত বছর পড়ে আবার ভাইরাল হল এই ছবির শুটিংয়ের দৃশ্য। শ্যুটিংয়ে দীপিকা ও কিং খান দুজনে ব্যস্ত শট দেখতে। শাহরুখের কাঁধে মুখ রেখে শট দেখছেন দীপিকা।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ফের ভাইরাল হয়। ফ্যানেরা আবার প্রশংসা শুরু করেন। লকডাউন জীবনে মানুষ হাফিয়ে উঠছেন। তার মাঝেই মুক্তির জায়গা সোশ্যাল মিডিয়া। পুরনো ছবি আবার নতুন করে ফিরে দেখছেন নেটিজেনরা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।