1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন না ডি কক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৯৮ Time View

দক্ষিণ আফ্রিকার তিন সংস্করণেই অধিনায়ক ছিলেন ফাফ দু প্লেসি। তার দায়িত্ব ছাড়ার পর এখন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্বে আছেন কুইন্টন ডি কক। টেস্টে কাউকে দায়িত্ব না দিলেও, কুইন্টন ডি কক যে এই দায়িত্ব পাচ্ছেন না, সেটি নিশ্চিত করেছেন গ্রায়েম স্মিথ।

শুক্রবার ক্রিকেট পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হয়ে এ কথা বলেছেন স্মিথ। কুইন্টনকে বাড়তি দায়িত্বের বোঝা যেন টানতে না হয়, সেজন্যই এমন পরিকল্পনা ম্যানেজমেন্টের। স্মিথও জানালেন সেই কথা, ‘একটি বিষয় নিশ্চিত করতে পারি, কুইন্টন আমাদের সাদা বলের অধিনায়কই থাকবে। টেস্টের দায়িত্ব তাকে দেওয়া হবে না।’

এর পরেই এর ব্যাখ্যা দেন সাবেক এই অধিনায়ক, ‘আমরা সব সময়ই চাই, কুইন্টন যেন সব সময় ফুরফুরে থাকে, ভালো খেলে। আমিও এই দায়িত্বে এক সময় ছিলাম, তাই সব সময়ই বিশ্বাস করেছি, তিন সংস্করণে দায়িত্ব পালন করা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা দেখেছি অনেক দেশই এ বিষয়ে কোনটা সবচেয়ে বেশি ভালো, তা বের করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয়, সব সংস্করণে একই অধিনায়ক কাজে আসবে না।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দলগুলোর মধ্যে একমাত্র ভারত ও নিউজিল্যান্ডেরই তিন সংস্করণে একই অধিনায়ক আছে। দক্ষিণ আফ্রিকাও বিভিন্ন অধিনায়ক দিয়ে একই পদ্ধতি অনুসরণ করে আসছিল এই গ্রীষ্ম পর্যন্ত।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved