1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ওজন কমাতে লেমন কফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৬৯ Time View
HyperFocal: 0

নতুন দিন শুরু করতে এক কাপ কফির বিকল্প আর কিছুই নেই। এটি সারাদিন আপনার শরীর ও মন দুটিকেই সতেজ ও প্রাণবন্ত রাখবে। বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে কফি অন্যতম। তবে অনেকেই মনে করেন কফি ওজন বাড়িয়ে দেয়। তাই এটি এড়িয়ে চলেন। 

তবে জানেন কি? কফি ওজন কমাতে অন্যান্য পানীয়র চেয়ে বেশি দ্রুত কাজ করে। তবে এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ব্ল্যাক কফি। দুধ, চিনিযুক্ত কফি আপনার ওজন বাড়াতে পারে।

এছাড়াও গবেষকদের মতে লেমন বা লেবু কফি ওজন কমাতে দুর্দান্ত এক উপায়। তাদের মতে, লেবু এবং কফির মিশ্রণটি পেটের চর্বি কমাতে সহায়তা করে। যা ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মিশ্রণটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা আমাদের দেহকে অতিরিক্ত ফ্রি র‌্যাডিকেলের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে।

এছাড়াও কফিতে ক্যাফেইন, থিওব্রোমাইন, থিওফিলিন এবং ক্লোরোজেনিক অ্যাসিডের মতো জৈবিকভাবে সক্রিয় যৌগ রয়েছে। যা শরীরের ফ্যাট কোষগুলো ভেঙে দেয় এবং ওজন কমাতে সহায়তা করে।

আর লেবুর রস বিপাককে সক্রিয় করে। এ কারণেই প্রতিদিন সকালে এটি লেবু পানি খাওয়ার পরামর্শ দেয়া হয়। এটি শরীর থেকে অযাচিত টক্সিন এবং ধাতুগুলো দূর করতে সহায়তা করে। লিভারে পিত্ত রস তৈরিতে সহায়তা করে। যা হজম এবং ডিটক্সিফিকেশনে আরো সহায়তা করে।

মিশ্রণটি কীভাবে তৈরি করবেন?

একটি কাপে আধা চা চামচ কফি নিন। এতে গরম পানি এবং আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি পান করুন। এই পানীয়টি আপনার অনুশীলনের কমপক্ষে আধা ঘণ্টা আগে পান করুন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved