1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ঘরে বসেই ত্বকের পাঁচ সমস্যার সমাধান দিবে চা পাতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৬৩ Time View

প্রতিদিন এক কাপ চা না হলে অনেকের দিনই ভালো যায় না। চা শরীর ও মনকে চাঙা করে। চা বানানো শেষে ব্যবহৃত চা পাতা নিশ্চয়ই ফেলে দেন? তবে এর উপকারিতা সম্পর্কে জানলে আজ থেকে চা পাতা ফেলে দেয়ার মতো ভুলটি আর করবেন না।

রূপচর্চার বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এই চা পাতা। যা বেশ কার্যকরীও। চলুন তবে জেনে নেয়া যাক রূপচর্চায় চা পাতার ব্যবহার সম্পর্কে-

> ত্বক থেকে তেলতেলে ভাব দূর করতে ব্যবহার করুন চায়ের লিকার। একটি পাত্রে চায়ের লিকার নিয়ে সঙ্গে মেশান লেবুর রস। এই মিশ্রণ টোনার হিসেবে ব্যবহার করুন। ত্বক হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল।

> চা পাতাতে থাকে ট্যানিন ও ক্যাফিন যা চোখের ফোলা ভাব কমায়। সেই সঙ্গে দূর করে ডার্ক সার্কেলও। একটি টি ব্যাগ নিয়ে বরফ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ঠাণ্ডা টি ব্যাগটি চোখের ওপর ধরে রাখুন ১০ মিনিট। প্রতিদিন ঘুমানোর আগে এই কাজটি করলে সপ্তাহ দুয়েকের মধ্যেই দূর হবে ডার্ক সার্কেল।

> ব্যবহার করা টি ব্যাগ ব্যবহার করতে পারেন স্ক্রাবার হিসেবে। ব্যবহার শেষে চা পাতা গুলো ভালো করে শুকিয়ে নিন। এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন স্ক্রাবিংয়ের কাজে।

> চা পাতা কন্ডিশনারের কাজ করে। শ্যাম্পু করা শেষে চুল ভালো করে ধুয়ে চায়ের লিকার মাখিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

> ত্বক থেকে পোড়াভাব দূর করে চা পাতার জুড়ি নেই। কড়া লিকারে তুলা ভিজিয়ে সেটি ট্যান পড়া অংশে চেপে রাখুন। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া ত্বক থেকে কালচে ছোপ দূর হবে। সেই সঙ্গে কমবে ত্বকের জ্বালাও। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved