করোনাভাইরাস ক্ল্যান্তিকালে মানুষকে সচেতন করতে, ঘরে রাখতে বিভিন্ন শিল্পী, সংগঠন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সে ধারাবাহিকতায় ‘এসো সবাই’ শিরোনামের একটি গান নির্মিত হয়েছে। গীতিকবি আসিফ ইকবালের উদ্যোগে এতে কণ্ঠ দিয়েছেন ১২৫ জন বিভিন্ন অঙ্গনের ব্যক্তি।
এদের মধ্যে রয়েছেন বাপ্পা মজুমদার, আয়মান সাদিক, ফাহমিদা নবী, ফারিন, ফারজানা মুন্নি, ফারসিদ, হিমি, মিলা, জিয়াউল পলাশ, পড়শি, রাবা খান, রিদি শেখ, কনা, আরিফিন শুভ, শীহাব শাহিন, রবিউল ইসলাম জীবন, কবির বকুল, সোমেশ্বর অলি, রেদোয়ান রনিসহ অনেকে।
‘এসো সবাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর, সংগীতায়োজন এবং ভিডিও পরিচালনা করেছেন অদিত রহমান। সার্বিক ব্যবস্থাপনা করেছেন সংগীতশিল্পী মাহাদী ফায়সাল।
‘এসো সবাই’ গানটি প্রকাশ গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
https://youtu.be/tF7YigdSsEM