1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

হচ্ছে না কান উৎসব, ‘বিকল্প’ চিন্তা আয়োজকদের!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ১৫০ Time View

চলচ্চিত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো কান উৎসব। দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের কান শহরেই আয়োজন করা হয় এই উৎসবের। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার উৎসবটি হবে কিনা তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা।

এবারের কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১২ থেকে ২৩ মে পর্যন্ত। তবে আগের সময়ে আর হচ্ছে না এই উৎসব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুন অথবা জুলাইয়ে বসবে কান চলচ্চিত্র উৎসবের ৭৩তম আসর।

এবার এক নতুন বিবৃতিতে কান কর্তৃপক্ষ জানায়, মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর চেনা আদলে হবে না কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সে এই সপ্তাহে লকডাউন ব্যবস্থা বাড়ানোর ঘোষণার পরই এমনটা জানায় তারা। বিকল্প পরিকল্পনা কী হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কান কর্তৃপক্ষ।

প্রথম যখন কান চলচ্চিত্র উৎসব স্থগিতের ঘোষণা আসে সেসময় আয়োজনটির সভাপতি পিয়ের লেস্কুর বলেছিলেন, এ বছর এটি হতে পারে বলে তিনি আশাবাদী।

কিন্তু গত ১৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেন, আগামী ১১ মে পর্যন্ত লকডাউন বাড়তে পারে এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কোন ধরনের পাবলিক ইভেন্টস হবে না।

এমানুয়েল ম্যাক্রনের এমন মন্তব্যের পরই উৎসবটির আয়োজকরা জানায়- আমার স্বীকার করছি যে, কান চলচ্চিত্র উৎসব স্থগিত করার ঘোষণা দেয়ার সময় জানানো হয়েছিলো, জুনের শুরু অথবা জুলাইয়ের শেষে এটি হতে পারে। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের মন্তব্যের পর সেই বিকল্পটির সুযোগ নেই। তাই এ বছর চেনা আদলে কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করা মুশকিল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved