1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

অভুক্তদের পাশে গৌরী, ১ লাখ মানুষকে খাওয়াচ্ছেন শাহরুখ পত্নী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৮২ Time View
বলিউডের কিং খান শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান। ছবি: সংগৃহীত।

লকডাউনের কারণে অভুক্ত, অসহায়দের পাশে দাঁড়াতে এবার হাজির হলেন গৌরী খান। মুম্বাইয়ের বিভিন্ন এলাকার প্রায় ১ লাখ মানুষের খাবারের দায়িত্ব নিলেন কিং খানের স্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই হিসেবও দেন গৌরী।  

যার মধ্যে পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর, ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকা রয়েছে। কোন এলাকার কতজন মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন, সেই হিসেবও দেন শাহরুখ-পত্নী।

করোনা সংক্রমণের জেরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল-সহ পশ্চিমবঙ্গ এবং দিল্লির মুখ্যমন্ত্রীদের তহবিলেও অনুদান দিয়েছেন শাহরুখ খান। পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ কিটও দান করেছেন শাহরুখ।

করোনা সংক্রমণের জেরে গোটা বিশ্ব যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved