1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

‘ঘরে থাকুন, পরিবার ও দেশকে নিরাপদে রাখুন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৮১ Time View
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত।

ঢাকাই সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দেশের এই ভয়ঙ্কর দুর্যোগে সর্বপ্রথম তিনিই পাশে দাঁড়িয়েছেন অসহায়দের। জীবনের ঝুঁকি নিয়ে অপুই প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন প্রায় ১০-১২ দিনের খাবার।

এছাড়া বিভিন্ন অসহায় মানুষের মাঝে অপু করোনা থেকে বাঁচার সরঞ্জামাদিও তুলে দিয়েছেন।

এদিকে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে করোনা নিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন।

অপু বলেন, প্রাণঘাতী এই পরিস্থিতিতে নিজেই বেশ আতঙ্কে আছি। কারণ এই রোগ পৃথিবীজুড়ে মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এই রোগ কারো হলে তার কাছে আপনজন যেতে পারছে না, মৃত্যু হলে জানাজা, দাফনে মানুষ অংশ নিতে পারছে না। এমন দুর্যোগ আগে দেখিনি, কানেও শোনিনি। প্রতিদিনই দেশে দেশে রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

অপু আরো বলেন, এমন সময় আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের সব ধরনের নির্দেশনা মেনে চলছি। এই রোগের মূল ওষুধ ঘরে অবস্থান করা। দীর্ঘদিন ধরে ঘরেই থাকছি। আমার পরিবারের সদস্যদেরও নিরাপদে রাখার চেষ্টা করছি।

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন- যারা এখনো নিয়ম মানছেন না, তাদের বলছি, আমাদের মতো দেশে এই রোগের বিস্তার বাড়লে মানুষকে বাঁচানো যাবে না। তাই নিয়ম মেনে ঘরে থাকুন, নিজের পরিবারকে নিরাপদে রাখতে পারবেন, দেশকেও। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved