করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে ভারতে চলছে লকডাউন। আর এই সময় মানুষ ঘরে আটকে থাকায় দেশ স্তব্ধ হয়ে গেছে। সিনেমা, শিল্প সব বন্ধ! অন্যান্য সবার মতো সেলিব্রেটিরাও আচকে আছেন বাড়িতে। গৃহবন্দি হয়ে আছেন আয়ুষ্মান খুড়ানাও।
বলিউড অভিনেতা কিন্তু ঘরে চুপচাপ বসে নেই। মানুষের সাহায্যের জন্য এগিয়ে তো এসেছেনই তিনি। তবে শুধু টাকা দিয়ে নয় কবিতা শুনিয়ে গান গেয়ে এমনকি পিয়ানো বাজিয়ে মানুষকে ভাল রাখার চেষ্টা করছেন তিনি।
খালি গায়ে বাড়ি বসে পিয়ানো বাজালেন তিনি। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেস্ট’ দেখে ফেলেছেন বাড়িতে বসেই। আর তাতেই হয়েছে তার মাথা খারাপ। যদিও মাথা খারাপ হওয়ারই কথা! এই সিরিজ দেখে শাহরুখ খান বলেছেন, আমি হিন্দিতে এই ছবি বানাবো।
এবার এই সিরিজের গান ‘বেলা চাও’ পিয়ানোতে বাজালেন আয়ুষ্মান! তিনি লিখলেন, আমি প্রফেসর হতে চাই। তাই তার মতো চশমা পড়ে ‘বেলা চাও’ বাজাচ্ছি। আমার এই বাজনা পরিচালকরা শুনতে পাচ্ছেন? আমি পাগল হয়ে আছি বলিউডে ‘মাই হেস্ট’-এর মতো কাজ করার জন্য।
বেলা চাও ইটালির বিখ্যাত ফোক সং! এই গানটিকেই ব্যবহার করা হয়েছে ‘মানি হেইস্ট’ ওয়েব সিরিজে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
আয়ুষ্মান খুড়ানার পিয়ানোতে বাজানো মানি হেস্টের ‘বেলা চাও’ গানের মিউজিকটি:-
blob:https://www.facebook.com/df6cc331-5f35-4be5-9272-629f52a0ff5d