ব্যান্ডদল নগরবাউলের ভোকাল মাহফুজ আনাম জেমস বাঙালি জাতিকে ঘরে একা থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন।
নগরবাউল ব্যান্ডের ফেইসবুক পেইজে তিনি লিখেন, বাঙালি চাইলেই একতাবদ্ধ হয়ে লড়ে যেতে পারে যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে, তার প্রমাণ আমরা ৭১ সালে দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা, তাই লড়তে হবে একাই!
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে মানুষেরাও ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার ও আরো কয়েকটি দিন ঘরে থাকার আহ্বান জানান জেমস।
চলতি মাসের শুরুতে ইউরোপে নগরবাউলের টানা কনসার্টের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রয়েছে। তাই জেমস নিজেও এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।