1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সামনে আরো অনেক উৎসব করব: মিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ১১৮ Time View

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জাতি-ধর্ম-বর্ণ সব ভুলে সবাই যেন মিলেমিশে একাকার হয়ে যায় দিনটিতে। কিন্তু করোনাভাইরাস যেন কেড়ে নিয়েছে বৈশাখের সবটুকু রঙ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের তরফ থেকে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠানে জনসমাগম বন্ধ রাখতে বলা হয়েছে। তাই এবারের বৈশাখ যেন একটু ব্যতিক্রম। চিরায়ত বর্ষবরণের দৃশ্য এবার নেই।

এ দিনটিকে ঘিরে তারকাদের বিভিন্ন পরিকল্পনা থাকে। কিন্তু করোনাভাইরাস থামিয়ে দিয়েছে সবকিছু। ঘরবন্দি শোবিজ তারকারা। অন্য সবার মতো ঘরে বসেই বছরের প্রথম দিন কাটছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমও।

পহেলা বৈশাখ প্রসঙ্গে মিম বলেন, স্থিতিশীল পরিবেশ থাকলে সকালবেলাই রেডি হয়ে বের হতাম। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকত। এবার খুব সাধারণভাবেই দিনটি কাটছে। পরিবারের সঙ্গে আছি।

তিনি আরো বলেন, এ রকম একটা অবস্থা আসবে, তা আমরা কেউই জানতাম না। সবাইকে বলব, আপাতত কয়েকটা দিন বাসায় অবস্থান করুন। একটা উৎসব করতে পারছি না তো কী হয়েছে, সামনে আরো অনেক উৎসব করব! তার আগে আমাদের সুস্থ থাকতে হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved