1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

অন্যরকম বর্ষবরণ উৎসব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৬০ Time View

প্রযুক্তির সহায়তায় নতুন বর্ষকে বরণ করে নেওয়ার আয়োজন করেছেন সংস্কৃতিকর্মীরা। হবিগঞ্জের ‘ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব’ এর উদ্যোগে পহেলা বৈশাখ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদযাপিত হচ্ছে এ বর্ষবরণ উৎসব। যেহেতু শ্রোতা-দর্শকরা ঘরে বন্দী জীবন যাপন করছেন, তাই এ ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা।
সকাল থেকে নিজেদের সংগঠনের ফেসবুক পেজে বাংলা সংস্কৃতির বিভিন্ন গান, নাচ আর আবৃত্তি করে মুখরিত করে রাখছেন শিল্পীরা। ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা করেছেন সৌমিতা বিশ্বাস পূজা, জয়ন্তী অধিকারী, অর্পিতা দেব সৃষ্টি, অঙ্কিতা দেব দৃষ্টি, প্রত্যাশা অধিকারী, সাগর দেব, তিলোত্তম দেব রায়, প্রতীক অধিকারী, প্রীতম অধিকারীসহ আরও শিল্পীবৃন্দ। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রযুক্তিগত দিকনির্দেশনা করেছেন ইফতেখার আহমেদ ফাগুন, সীমান্ত দেব তূর্য, শাদমান ইসলাম নাবিল ও খন্দকার সাগর। আয়োজকবৃন্দ জানান, রাত পর্যন্ত অনলাইনে চলবে তাদের পরিবেশনা। দর্শকরা ফেসবুক পেজে (http://facebook.com/aitizza.club) সরাসরি উপভোগ করতে পারবেন এই অনুষ্ঠান।
উল্লেখ্য, ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব ২০০৯ সাল থেকে হবিগঞ্জে সংস্কৃতিচর্চা ও শিশুদের সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved