এবার ‘গেন্দা ফুল’ গানের সঙ্গে নাচলেন ঝুমা বৌদি খ্যাত অভিনেত্রী মোনালিসা। লাল, হলুদ রঙের তাঁতের শাড়ি পরে বাদশা এবং পায়েল দেবের গানে নাচতে দেখা যায় তাকে। ভোজপুরি অভিনেত্রীর সঙ্গে সঙ্গ দিতে দেখা যায় তার স্বামী বিক্রান্তকে।
করোনা সংক্রমণের কারণে ভারতের চলছে লকডাউন। বাড়িতে থাকাকালীনই এবার বাদশার র্যাপের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় কলকাতার এই বাঙালি-কন্যাকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ারও করেন মোনালিসা। বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর সঙ্গে তার স্বামীর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
বাদশা এবং জ্যাকলিন ফার্নান্ডেজের গেন্দা ফুল মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। রতন কাহারের গান নিয়ে কেন বাদশা এবং পায়েল দেব নিজেদের মতো করে রিমিক্স করলেন, তা নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। শুরু হয়ে যায় বিতর্কও।
মোনালিসার নাচের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।