1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

রাশিয়ায় লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৭৮ Time View

চীনের উহান শহরে উৎপত্তির পর বিশ্বের বহু দেশে তাণ্ডব চালিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এবার বৈশ্বিক মহামারিটির নতুন শিকারে পরিণত হতে যাচ্ছে রাশিয়া। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৮ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড সেখানে। গত শনিবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ১৮৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩২৮ জন।

দ্রুত গতিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা সে তুলনায় কম। রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, এ পর্যন্ত সেখানে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে রোববার মারা গেছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৭০ জন।

এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। ঘর থেকে বের হয়ে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হয় বাসিন্দাদের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গতবছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হয়ে বিশ্বজুড়ে প্রায় ১৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বরণ করেছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved