মুম্বাইয়ের মালেগাঁওয়ে ৫০জন মহিলা শ্রমিকের পাশে দাঁড়ালেন সালমান খান। করোনাভাইরাসের কারণে যখন লকডাউন চলছে, সেই সময় আটকে পড়েন ৫০ জন মহিলা শ্রমিক। তাদের মধ্যেই একজন হঠাৎ করে সালমানের সংস্থা বিয়িং হিউম্যানে ফোন করে পুরো ঘটনার কথা জানান। সমস্ত ঘটনা শোনার পর ওই ৫০ জনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলিউড ভাইজান।
মালেগাঁওয়ের ওই ৫০ জন মহিলাকে সাহায্য করা হবে বিয়িং হিউম্যানের তরফে জানানো হয়। শুধু তাই নয়, কেউ বিপদে পড়লে, ভাইজান যে সব সময় তাদের পাশে দাঁড়ান, তা স্পষ্ট করে জানিয়ে দেন সালমানের ম্যানেজার।
প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার পরই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিক পরিবারর পাশে দাঁড়ান সালমান খান। দায়িত্ব নেন তাদের ভরনপোষণের। এরপর ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েক হাজার শ্রমিকের অ্যাকাউন্টে ৩ হাজার করে পারিশ্রমিক দেন সালমান। লকডাউন চললে আগামী মাসেও ওই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়া হবে জানানো হয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।