1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিল্পীদের চিকিৎসায় চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ১১৬ Time View

নিজ সদস্যদের জরুরি চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্রের শিল্পীরা ফোন করেই এই সেবা নিতে পারবেন। তবে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হবে সমিতির উদ্যোগে।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাক্তার থাকবেন। আমরা একটা নম্বর দিয়ে রেখেছি, শিল্পী সমিতির পরিচয় দিয়ে সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। শিল্পীদের তালিকাও দেয়া আছে ডাক্তারের কাছে।

জায়েদ খান আরো বলেন, প্রাথমিক চিকিৎসার পর যদি এমন হয়, আমাদের শিল্পীরা তার আশপাশে ওষুধ পাচ্ছেন না, তবে সমিতির পক্ষ থেকে বাসায় ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করবো। তারপরও আমি সব শিল্পীদের বলবো আপনারা ঘর থেকে বের হবেন না। বাসায় থাকুন, সরকারের দেয়া নিয়ম মেনে চলুন।

জায়েদ খান বলেন, শিল্পীদের কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তবে তাকে সমিতির পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাব। কোন হাসপাতালে, কোন ডাক্তার চিকিৎসা করবেন, সেটাও চিন্তা করতে হবে না কোনো শিল্পীকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved