করোনাভাইরাস প্রতিরোধে তৈরি হয়েছে সচেতনতামূলক গান ‘হার মানবো না’। গানটির ভিডিওটিতে অংশ নিয়েছেন মোট ১৪ জন শিল্পী। কথা লিখেছেন সোমেশ্বর অলি। বেলাল খানের সুরে সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
এ গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলাল খান, ঐশী ও মার্সেল। গানটিতে ব্যবহৃত কবিতা আবৃত্তি করেছেন লুৎফর হাসান।
কণ্ঠশিল্পীদের পাশাপাশি ভিডিওতে অংশ নিয়েছেন নাটক ও চলচ্চিত্রের ৯ জন শিল্পী। তারা হলেন- মেহের আফরোজ শাওনের সঙ্গে দুই ছেলে নিষাদ-নিনিত, মৌটুসী বিশ্বাস, জাকিয়া বারী মম, সম্রাট, সজল, কায়েস আরজু, প্রিয়তি, সাইফ খান ও মোস্তাফিজুর নূর ইমরান। ভিডিও নির্মাতা আফজাল হোসেন মুন্না।
গানটির শিল্পী বেলাল খানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।