1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

দুই ভাই, বোন ও ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ববিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৯০ Time View

বেশ দুশ্চিন্তায় রয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। কারণ তার দুই ভাই ও বোন আরেক চিত্রনায়িকা সুচন্দা রয়েছে আমেরিকায়। এছাড়া তার একমাত্র ছেলে রয়েছেন কানাডায়। তাই করোনার এই সময়ে দুশ্চিন্তার শেষ নেই এই অভিনেত্রীর। 

ববিতা বলেন, এই মুহূর্তে একটি প্রার্থনাই, আল্লাহ যেন আমাদের করোনা থেকে মুক্ত রাখেন। আমাদের দেশে করোনা যেন খুব বেশি প্রভাব ফেলতে না পারে। সাধারণ মানুষ যেন যথাযথভাবে সাহায্য-সহযোগিতা পেয়ে বেঁচে থাকতে পারেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।

জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। ৭০-৮০ দশকের বড় পর্দা মাতিয়ে রেখেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

১৯৭৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান ববিতা। ১৯৮৬ সালে তিনি আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। ১৯৯৭ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং ২০০৩ ও ২০১৩ সালে দুবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এ আজীবন সম্মাননায় ভূষিত হন ববিতা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved