বছরভর ব্যস্ততা লকডাউনে উধাও! একসঙ্গে বাড়িতে সারাদিন কাটাচ্ছেন রণবীর-দীপিকা। প্রেমের জোয়ারে গা ভাসাবেন এই দম্পতি, সেটাই স্বাভাবিক।
রণবীর নিজে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের সাংসারিক জীবনের একটু আভাস দিয়ে দিয়েছেন। সেখানে মিকি আর মিনি মাউসের মুখের উপর নিজের আর স্ত্রী দীপিকার ছবি লাগিয়ে একটি পোস্ট করেছেন তিনি। যে ছবির নিচে রণবীর লেখেন, মনের রাস্তা পেট থেকে এগিয়ে যায়..।
অর্থাৎ রণবীরের পরিবার আপাতত ব্যাপক খাওয়া দাওয়া চলছে।
ইতোমধ্যেই দীপবীর ফ্যানরা জানেন যে দীপিকা খুব ভালো থাই ফুড রান্না করতে পারেন। আর রণবীর স্ত্রীর হাতের রান্না পেট ভরে উপভোগ করছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।