1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

নির্মাতাদের পাশে ডিরেক্টরস গিল্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ১৬৮ Time View

করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে ৫০ জন অসচ্ছল নাট্যনির্মাতার পাশে দাঁড়ালেন টেলিভিশন নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তাদের সবাইকেই সংগঠনের পক্ষ থেকে ২০ দিনের বাজার সুবিধা দেয়া হয়েছে। এছাড়া সহকারী পরিচালক, মেকআপ আর্টিস্ট ও তাদের সহকারী, লাইট বয়, প্রোডাকশন বয়দের সহযোগিতার জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে ৫০ জন সহকর্মী ও সহযোদ্ধা সাংগঠনিক সহযোগিতা চেয়েছিলেন। মঙ্গলবার তাদের বাসায় সংগঠনের পক্ষ থেকে ‘ডিরেক্টরস গিল্ড গিফট হ্যাম্পার’ (২০ দিনের বাজার সুবিধা) পৌঁছে দেয়া হয়েছে।

এছাড়া সহকারী পরিচালক, মেকআপ আর্টিস্ট ও তাদের সহকারী, লাইট বয়, প্রোডাকশন বয়দের সহযোগিতার জন্য আন্তঃসাংগঠনিক তহবিলে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সংগঠনটির সদস্যরা সম্মিলিতভাবে তহবিল গড়ে তুলেছেন। তাদের সদস্যদের সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রক্রিয়া চলমান রাখা সম্ভব হবে বলে জানিয়েছে সংগঠনটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved