ত্বকের যত্নে ভিটামিন সি সিরাম ব্যবহার এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে বা সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন। ভিটামিন সি সিরাম ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর।
এতে থাকা কোলাজেন ত্বককে সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মি থেকে রক্ষা করবে। এছাড়াও ইনফেকশনসহ ত্বকের নানা সমস্যা থেকে রক্ষা করবে ভিটামিন সি সিরাম।
তবে বাজারের বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের সি সিরামে কেমিকেল ব্যবহার করা হয়। যা আপনার ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই বাড়িতে খুব সহজেই এটি বানিয়ে ব্যবহার করতে পারেন। খুব কম উপাদানে আর ঝামেলা ছাড়াই ভিটামিন সি সিরাম বানিয়ে নিতে পারবেন। জেনে নিন পদ্ধতি-
যা যা লাগবে- ভিটামিন সি ট্যাবলেট ২ টি, ভিটামিন সি ক্যাপসুল ১ টি, গ্লিসারিন ১ চা চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ।
যেভাবে বানাবেন- প্রথমে ভিটামিন সি ট্যাবলেট গুঁড়া করে একটি পাত্রে নিয়ে নিন। এবার এর সঙ্গে গোলাপজল মিশিয়ে কিছুক্ষণ রাখুন। ভিটামিন সি ট্যাবলেট গোলাপজলের সঙ্গে মিশে গেলে বাকি উপকরণগুলো ভালোভাবে মেশান। এবার এটি কালো কাঁচের বোতলে সংরক্ষণ করুন। এটি ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সকাল এবং রাতে দুইবেলা ব্যবহার করুন এই ভিটামিন সি সিরাম। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।