1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

স্ত্রীকে ছেড়ে সন্তানদের নিয়ে আলাদা থাকছেন ফেরদৌস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৮৯ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও বৈমানিক তানিয়া এক যুগেরও বেশি সময় ধরে একই ছাদের নিচে বসবাস করছেন। ২০০৪ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘরজুড়ে এখন ছোটাছুটি করে দুই মেয়ে নুযহাত ও নামিরা। 

সারা বছর দুজনেই ব্যস্ত থাকেন। কাজের বাইরে যতটুকু সময় পান এই দম্পতি সন্তানদের সঙ্গে কাটান। কিন্তু কিছু দিন একই শহরের দুই এলাকায় থাকছেন তারা। আর এই আলাদা থাকার কারণ করোনাভাইরাস। তাহলে কি তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত? তেমন কিছুই নয়।

গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফিরেন তানিয়া। এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। অন্যদিকে সন্তানদের নিয়ে ফেরদৌস বনানীর বাসায় অবস্থান করছেন বলে জানান এই নায়ক।

এ বিষয়ে ফেরদৌস বলেন, আমার স্ত্রী গত সপ্তাহে থেকে কোয়ারেন্টাইনে আছে। এদিকে বাচ্চাদের নিয়ে আমি বাসায় আছি। ভিডিও কলে বাচ্চাদের সঙ্গে কথা বলে। কঠিন এই বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। আমরা দুজন আলাদা থাকছি, এটা শুধু কি আমাদের জন্য? আমি মনে করি, এটা সবার জন্য আমাদের ত্যাগ।

তিনি আরো বলেন, করোনা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। একজন থেকে পুরো এলাকায় ছড়াতে পারে। সবার এখন ঘরে থেকে সচেতন হওয়া উচিত। আমরাও সেটি করছি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved