করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো দেশের শোবিজ কর্মীরাও কর্মহীন হয়ে বাসায় রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ অভিনয়শিল্পী আবার হোম কোয়ারেন্টিনে আছেন। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।
এই অভিনেতা শুধু বিশ্রামে না থেকে নিজের ভালোলাগার কাজ করছেন। এরই মধ্যে ‘ইয়েস’, ‘রেড বাক্স’ ও ‘আলো’ নামের তিনটি সিনেমার গল্প লিখেছেন তিনি। সিনেমাগুলো নির্মাণও করবেন এ অভিনেতা নিজেই।
সিনেমার গল্প লেখার বিষয়ে মিলন বলেন, অভিনয়ের ফাঁকে নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেছি। সেই জায়গা থেকে সিনেমা নির্মাণের ইচ্ছা অনেকদিনের। যেহেতু এখন কাজের ব্যস্ততা নেই তাই ছবির গল্প সাজালাম। প্রযোজক পেলেই ছবি তিনটি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।