1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

কার্ডিনাল পেল যৌন নির্যাতনের মামলায় খালাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৭২ Time View

যৌন নির্যাতন মামলায় খালাস পেয়েছেন পোপ ফ্রান্সিসের সহযোগী ও ভ্যাটিকানের সাবেক কোষাধ্যক্ষ কার্ডিনাল জর্জ পেল। অস্ট্রেলিয়ান উচ্চ আদালত মঙ্গলবার তাকে খালাস দেন। ইতিমধ্যে কারাগার থেকে মুক্তিও পেয়েছেন কার্ডিনাল জর্জ পেল।

১৯৯০ সালে মেলবোর্নে দুজন বালককে যৌন নির্যাতনের অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার হন কার্ডিনাল জর্জ পেল। পরে তাকে ছয় বছরের জেল দেন অস্ট্রেলিয়ার আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে মঙ্গলবার অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের সাতজন বিচারপতির একটি বেঞ্চ কার্ডিনাল জর্জ পেলকে খালাস দেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার দুপুর একটার দিকে ভিক্টোরিয়া প্রদেশের একটি জেল থেকে ছাড়া পান কার্ডিনাল পেল।

যৌন নির্যতনে অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ৭৪ বছর বয়সী কার্ডিনাল জর্জ পেল। মামলা থেকে খালাসের পর একটি বিবৃতিতে কার্ডিনাল পেল বলেন, আমি গুরুতর অবিচারের ভুক্তভোগী হয়েও সরলভাবে জীবনযাপন করেছি। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved