1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

তাদের নতুন গান ‘প্রকৃতির অভিমান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৮১ Time View

জীবন হোক মানবতার, পৃথিবী হোক সহনশীলতার- এই স্লোগান নিয়ে তৈরি হলো নতুন গান ‘প্রকৃতির অভিমান’। অধরা জাহানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ফরিদ আহমেদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, নওরীন, চম্পা বনিক, প্রতীক হাসান, সাব্বির জামান ও মুহিন খান। 

এরই মধ্যে রেকর্ডিং শেষে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভিডিও নির্দেশনা দিয়েছেন ফরিদ আহমেদ ও অধরা জাহান। গানটির মাঝখানে অধরা জাহানেরই লেখা কবিতা আবৃত্তি করেছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও অধরা জাহান।

গানটি প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, প্রকৃতির অভিমান সময়োপযোগী গান। অধরা চমৎকার লিখেছেন। প্রত্যেক শিল্পীই যথেষ্ট আন্তরিকতা নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। আর বিষয়ভিত্তিক গান করার ক্ষেত্রে আমি সবসময়ই একটু বেশি সচেতন থাকার চেষ্টা করি। সেলিনা হোসেন গানের ফাঁকে আবৃত্তি করার কারণে গানটি আরো বেশি অর্থবহ হয়ে উঠেছে।

অধরা বলেন, গানটি সারা পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা রেখে করা। অনেক অনেক কৃতজ্ঞতা ফরিদ ভাইসহ সব শিল্পীকে। কারণ তারা এই ভয়াবহ সময়ের মধ্যেও সময় দিয়েছেন। এই গান স্বপ্ন জাগিয়ে আগামীর নতুন ভোরের কথা বলে, বলে সাম্যের কথা।

জানা গেছে, গত ৫ এপ্রিল ফরিদ আহমেদের রেশ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল এবং ঈগলু আইসক্রিমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রকৃতির অভিমান গানটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved