1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে নিউইয়র্কের প্রধান গির্জা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ১২৮ Time View

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় নিউইয়র্কের প্রধান গির্জা হাসপাতালে পরিণত করা হচ্ছে। সোমবার গির্জার ডিন একথা জানান।

এদিকে ক্রমেই অবস্থার অবনতি ঘটতে থাকা করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র লড়াই চালিয়ে যাচ্ছে।

ডিন ক্লিফটন ড্যানিয়েল নিউইয়র্ক টাইমস’কে বলেন, ম্যানহাটনে ক্যাথেড্রাল চার্চ অব সেন্ট জন দ্যা ডিভাইন নামের গির্জার মধ্যে ৬০০ ফুট দীর্ঘ ৯ টি মেডিকেল শিবির খোলা হচ্ছে। এ শিবিরগুলো আবহাওয়া-নিয়ন্ত্রিত হবে।

এসব হাসপাতাল শিবিরে কমপক্ষে ২০০ রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকবে।

ড্যানিয়েল বলেন, এই শতাব্দীর শুরুর দিকে মহামারি প্লেগ চলাকালে এভাবে বিভিন্ন গির্জা চিকিৎসার কাজে ব্যবহার করা হয়েছিল। সুতরাং তাদের কাছে এটা নতুন কিছু নয়। এক্ষেত্রে গির্জাগুলোর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তবে এটি আমাদের কাছে একেবারে নতুন।

গির্জার কর্মকর্তারা জানান, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীরা এ সপ্তাহের মধ্যেই সেখানে আসা শুরু করতে পারে।

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে সোমবার মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিভিন্ন কর্তৃপক্ষ।

বাল্টিমোর-ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সোমবার রাতে জানায়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৩ লাখ ৬৮ হাজার আক্রান্ত এবং ১০ হাজার ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এএফপি, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved