1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ঘরে বসে হাত ও পায়ের উজ্জ্বলতা বাড়ানোর পাঁচ উপায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৬৩ Time View

রোদ ও ধুলাবালির কারণে প্রতিনিয়ত আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাছাড়া হাত ও পায়ে কালচে দাগ পড়ে যায়। যার ফলে সৌন্দর্যের উপরও প্রভাব পড়ে। অনেক সময় দেখা যায় মুখের রঙের সঙ্গে হাত পায়ের রঙ একদমই মিলে না। যা দেখতেও বেশ বাজে দেখায়।

অনেকেই কর্মব্যস্ততার কারণে নিজের প্রতি যত্ন নিতে পারেন না। তবে এখন যেহেতু করোনার প্রভাব কাটাতে সবাই এক প্রকার ঘরবন্দী, তাই সময়টি কাজে লাগান। অলস সময় না কাটিয়ে এই সময়টিতে নিজের যত্ন নিন। হাত পায়ের কালচে দাগ দূর করার জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান। যা বেশ কার্যকরী।

রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে হাত ও পা উজ্জ্বল করার পাঁচটি কার্যকরী উপায় সম্পর্কে জেনে নিন-

কমলা

ভিটামিন সি সমৃদ্ধ এই ফল প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে এবং হাইপার-পিগমেন্টেশন বা ত্বকের রঞ্জক পদার্থ অতিরিক্ত গাঢ় হওয়া থেকে প্রতিরোধ করে। যা ত্বকের কালচে ভাব দূর করতে সহায়ক।

ত্বকের কালচে অংশে কমলার রস লাগিয়ে রাখুন। শুকানোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাবেন।

টমেটো

টমেটোতে আছে লাইকোপিন। এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে রোদের ক্ষতি থেকে রক্ষা করে। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বক কালচে হওয়া প্রতিরোধে সহায়তা করে। টমেটোতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। তাই হাত পায়ে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন।

লেবু

এতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকের কালচেভাব দূর করতে সাহায্য করে। লেবুতে আছে তাৎক্ষণিকভাবে রঙ উজ্জ্বল করার ক্ষমতা। এক্ষেত্রে একটি লেবুর রস হাত ও পায়ে ঘষে নিন। ১৫ মিনিট পর রস শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।

টক দই

এতে আছে ল্যাক্টিক অ্যাসিড। যা প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। সাধারণভাবেই ত্বকের কালচে অংশে টক দই লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে, কয়েক মিনিট হালকা মালিশ করে ধুয়ে ফেলুন।

শসা

এই সবজির প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট ত্বক উজ্জ্বল করে এবং ভিটামিন এ ত্বকের মেলানিন নিয়ন্ত্রণে রাখে। একটা শসা কুচি করে কেটে এর রস হাত ও পায়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এক মাস ব্যবহারেই কালচে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved